দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের ক্যান্টিনে টাকি মাছের ভর্তার নামে পাঙ্গাস মাছের ভর্তা পরিবেশনের অভিযোগে একটি হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (১২ আগস্ট) দুপুরে হাসপাতালের ক্যান্টিনে অভিযান চালিয়ে সারাহ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে এ জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মানিকগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেলের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে ক্যান্টিনে খাবার সংরক্ষণ ও প্রস্তুতের ক্ষেত্রে বিভিন্ন অনিয়ম ধরা পড়ে। রেফ্রিজারেটরে খাবার যথাযথভাবে সংরক্ষণ না করা এবং অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুতের প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে অধিদপ্তর।
এসব অনিয়মের কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ধারায় প্রতিষ্ঠানটিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে জেলা স্যানিটারি ইন্সপেক্টর খাদেমুল ইসলাম, জেলা ক্যাবের সভাপতি সামছুন্নবি তুলিপ ও ব্যাটালিয়ন আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, ভোক্তাদের সঙ্গে প্রতারণা এবং খাবার প্রস্তুত ও সংরক্ষণে অনিয়মের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
যে আই